Ajker Patrika

চট্টগ্রামের মধ্যরাতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের মধ্যরাতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ
চট্টগ্রাম নগরের মুরাদপুরে সিএমপির ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরের মুরাদপুরে সিএমপির একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাঁচলাইশ থানার অধীন উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সটিতে আগুন দেওয়া হয়। সাধারণত দিনের বেলায় এই বক্সে অবস্থান করে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১২টার দিকে কয়েকজন ব্যক্তি মুরাদপুর পুলিশ বক্সের ভেতরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বক্সের ভেতরের বেশ কিছু জিনিসপত্র পুড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে পুলিশ বক্সটিতে আগুন লাগে। তবে বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেখান থেকে আগুন বক্সে ছড়িয়ে পড়ে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এদিকে পুলিশ বক্সে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নগরের মুরাদপুরে উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সটিতে আগুন জ্বলতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত