Ajker Patrika

চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৫: ৩০
চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম উদ্বোধন
চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

ডিজিটাল অপরাধ তদন্ত ও সাইবার নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সাইবার পুলিশ সেন্টার। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ উদ্যোগ বাস্তবায়ন করেছে।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি সেন্টারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ডিজিটাল অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামে ডিজিটাল অপরাধ তদন্ত ও ফরেনসিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। অনলাইন প্রতারণা, ডিজিটাল আর্থিক জালিয়াতি, হ্যাকিংসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাইবার অপরাধ দ্রুত শনাক্ত ও মোকাবিলায় পুলিশের সক্ষমতা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির; অতিরিক্ত আইজিপি নুরুল আমিন এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর জি-হুন কিম।

সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত