
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সময় আদালত মামলাটির বিচারপ্রক্রিয়া তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেন।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত আসামির জবানবন্দি নেন এবং মামলাটির দ্রুত বিচার শেষের এই আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, আজ আদালতে আসামি মনির দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের কাছে তিনি শিশুটিকে ধর্ষণ করেছেন বলে জানিয়েছেন। পরে জবানবন্দি নেওয়া শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে চট্টগ্রাম মহানগর আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ আদালত আসামির জবানবন্দি নেওয়ার পাশাপাশি মামলাটির চার্জশিট দেওয়াসহ বিচারপ্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটিকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০-এর ৯(১) ধারায় বাকলিয়া থানায় মনির হোসেনকে একমাত্র আসামি করে মামলা করেন। মামলাটি আজ নথিভুক্ত হয়। সেই মামলায় মনিরকে গ্রেপ্তার দেখিয়ে আজ কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে চট্টগ্রাম আদালতে তোলা হয়। পরে জবানবন্দি শেষে তাঁকে কারাগারে নেওয়া হয়।
এর আগে, গতকাল চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছর বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্ত মনিরকে ঘটনাস্থলে আটকে রেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ সেখানে এসে আসামিকে হেফাজতে নিয়ে থানায় নিতে চাইলে পুলিশসহ আসামিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশের গাড়ি আটকে দেওয়া, সড়ক অবরোধ, পুলিশের ভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। গতকাল বিকেল ৫টা থেকে রাত দেড়টা পর্যন্ত চেয়ারম্যানঘাটা ও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
একপর্যায়ে রাত ১১টার পর এলাকায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে গেলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের পোশাক পরিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। সংঘর্ষে পুলিশের সদস্য, সাংবাদিক, সাধারণ মানুষসহ অন্তত ২০ জন আহত হন বলে জানা গেছে।
বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘বর্তমানে সে সুস্থ আছে। শিশুটির শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে ‘‘অ্যাটেম্প টু রেপ’’ বা ‘‘ধর্ষণচেষ্টা’’ করেছিল। এরপরও আমরা শিশুটির স্যাম্পল কালেকশন করে ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠিয়েছি। ডিএনএ রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’

নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় মিথিলা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় আহত এক পথচারীকেও হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
২ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জে এক নারীর ছবি বিকৃত করে অশ্লীল কনটেন্ট তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
২ ঘণ্টা আগে
শফিকুল ইসলাম বলেন, চক্রের সদস্যরা নিজেদের কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তির আত্মীয় পরিচয় দিতেন। এভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হতো। তিনি বলেন, প্রতারণার কাজে তাঁরা
২ ঘণ্টা আগে