
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ ব্যক্তি ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশও অবরুদ্ধ অবস্থায় পড়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটায় একটি ভবনে এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠার পরপরই স্থানীয় বাসিন্দারা ভবনটি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
ঢাকার পল্লবীর এক শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামেও দিনভর বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর মধ্যে নতুন এই ঘটনায় নগরজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে ওসিসিতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।’
কবির ভূঁইয়া আরও বলেন, ‘বিক্ষুব্ধ জনতা যে ভবনে অভিযুক্ত অবস্থান করছেন বলে ধারণা করছে, সেটি ঘেরাও করে রেখেছে। অভিযুক্ত ব্যক্তিকে ভবন থেকে বের হতে দিচ্ছে না। তাঁকে উদ্ধার করে আইনের আওতায় আনা হবে।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে বাদ পড়া সাত কৃতি শিক্ষার্থীকে (চলতি বছর এসএসসি পাস) সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আগের তালিকায় থাকা আটজনের সঙ্গে এই সাতজনকে যুক্ত করে মোট ১৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে আয়োজনটিতে কোনো সংবাদমাধ্যমক
১৪ মিনিট আগে
সন্ধ্যায় বাজার থেকে আবদুল খালেক ও মোজাহার মোল্লা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয়...
১৪ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রামের কোতোয়ালিতে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে