
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দক্ষিণাঞ্চলের ‘মরণফাঁদ’ আখ্যা দিয়ে দ্রুত সংস্কার ও ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম-কক্সবাজারের সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’; ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’; ‘এ মুহূর্তে দরকার, ৬ লেনের সংস্কার’; ‘৬ লেনের সড়ক দে, টালবাহানা বাদ দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে দক্ষিণ চট্টগ্রামের উপজেলা পেকুয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যে সড়ক, এতে যাতায়াত এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। যেখানে নিরাপদে পৌঁছানোর কথা, সেখানে অনেককে ফিরতে হচ্ছে প্রাণ হারিয়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে নিরাপদ করার উদ্যোগ নিতে হবে। যেখানে প্রয়োজন, সেখানে ফ্লাইওভার নির্মাণসহ পূর্ণাঙ্গ অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
চাকসুর কার্যনির্বাহী সদস্য আদনান শরীফ বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর শতকোটি টাকার বাণিজ্য নির্ভরশীল। অথচ দীর্ঘদিনের সরকারি উদাসীনতায় সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বর্তমান সংসদে চট্টগ্রাম থেকে চারজন মন্ত্রী থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়ন দৃশ্যমান নয়। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দ্রুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
এ সময় চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বলেন, ‘নির্বাচনের সময় এই সড়ক উন্নয়ন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকার এশিয়ান হাইওয়ে প্রকল্প হাতে নিয়েছে, তবে তা সম্পন্ন হতে সময় লাগবে। এর মধ্যে সড়কে আরও প্রাণহানির ঝুঁকি রয়েছে। তাই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ৬ লেনের পাশাপাশি বিকল্প সড়ক নির্মাণ করতে হবে, যাতে যানজট ও চাপ কমানো সম্ভব হয়।’

নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৭ মিনিট আগে
মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
১৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
২৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৩০ মিনিট আগে