
দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন। অভিযানে ১ হাজার ৫০০ মিটার ভাসা জাল এবং ১২টি বড়শি জব্দ করা হয়। এ সময় আটক দুজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে হালদা নদীর সর্ত্তারঘাট থেকে নদীর মোহনা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং নৌ পুলিশের এএসআই রমজান আলী। অভিযানে জব্দ ভাসা জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযান সম্পর্কে জানতে চাইলে রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। হালদায় অবৈধভাবে মাছ শিকার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ মিনিট আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৮ মিনিট আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১৮ মিনিট আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২৪ মিনিট আগে