
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন ও মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে ‘চবি রংপুর ডিভিশন স্টুডেন্টস ইউনিটি’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে মশাল মিছিল নিয়ে শহীদ মিনার থেকে জিরো পয়েন্টে গিয়ে কর্মসূচি শেষ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ভারত যদি বন্ধু হও, তিস্তার ন্যায্য হিস্যা দাও’, ‘তিস্তাপাড়ের কান্না, আর না আর না’, ‘উত্তরের এই বৈষম্য, মানি না মানব না’, ‘হিসাবমতো তিস্তার পানি, বুঝে দাও বুঝে দাও’, জাগো বাহে কোনঠে সবাই, আইসো মিলে তিস্তা বাঁচাই’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও চবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুক্তাদির রহমান মুনিম বলেন, ‘তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে, এমনটা নয়, বরং এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে একটি কৃষিবিপ্লব করা সম্ভব হবে। ফলে পুরো বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে, উপকৃত হবে বাংলাদেশের মানুষ। সরকারের কাছে দাবি, খুব দ্রুতই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।’
চাকসুর নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব বলেন, তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা করা হয়েছিল, আজ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। সরকারের কাছে জোরালো দাবি, তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ অতি দ্রুত প্রকাশ করতে হবে।
সাঈদ বিন হাবিব আরও বলেন, ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে যত চুক্তি করা হয়েছে, সেগুলো দেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। এর মধ্যে বাংলাদেশের স্বার্থবিরোধী সব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
মানববন্ধনে উত্তর জেলার শিক্ষার্থী, চাকসুর নির্বাচন প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ওই আসামিকে আরও ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ সোমবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী রবিউল ইসলাম রবি (৩৫) পলাতক রয়েছেন।
১৪ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলার হতদরিদ্র ও মেধাবী ৪৬ শিক্ষার্থীকে বিনা মূল্যে বাইসাইকেল দিয়েছে উপজেলা পরিষদ। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন প্রধান অতিথি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
১৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জনের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই এই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট কেটে যায়। বিভিন্ন সময় আমাদের সময়ও দেওয়া হয় না।’
২৬ মিনিট আগে