
সোমবার সকাল সাড়ে নয়টা। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের অধীনে পরিচালিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালের মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা মিলল ৩ জন রোগীর। তাদের একজন কিশোরী বালা চাকমা। শতবর্ষী কিশোরী বালা চাকমা অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। দৃষ্টি এবং শ্রবণ শক্তি হারিয়েছেন বহু আগেই। হাসপাতালের ওয়ার্ডে দায়িত্বরত মহিলা স্টাফ উক্রা চাকমা এবং পাখি ত্রিপুরার সহায়তায় কথা বলার চেষ্টা কলেও সব উদ্ধার করা গেল না। অস্পষ্ট গলা।
কথা বলে এইটুকু বোঝা গেল ৪ ছেলে এবং ৪ মেয়ে কিশোরী বালা চাকমার। স্বামী মারা গেছেন অনেক আগে। বাড়ি রাঙামাটি জেলার লংগদু উপজেলায়। তবে গ্রামের নাম জানাতে পারেননি। পরিবারে এখন কে কে আছেন, সেটাও জানেন না।
হাসপাতাল সূত্রে জানা যায় এখানে চিকিৎসা নেওয়া রোগীদের কুষ্ঠরোগ নির্মূল হয়েছে। তবে পার্শ্বপ্রতিক্রিয়ায় কারও পায়ে ক্ষত, মুখে ক্ষত, নার্ভে সমস্যা রয়ে গেছে। এদের এসব সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের স্টাফ পাখি ত্রিপুরা বলেন, ‘আমি ২১ বছর ধরে তাঁকে চিনি, একসময় কুষ্ঠ পাহাড়ের কুষ্ঠ আশ্রমে ছিলেন। পরে এখানে ভর্তি হয়েছেন। শুনেছি তাঁর বাড়ি রাঙামাটি জেলার লংগদু উপজেলায়। ৪ ছেলে, ৪ মেয়ে আছে। স্বামী মারা গেছে অনেক বছর আগে। এক সময় বড় ছেলে দেখতে এলেও এখন কেউ দেখতে আসে না উনাকে। তবে মাঝে মাঝে হাসপাতালে মায়ের জন্য টাকা পাঠান বড় ছেলে।
একই কথা বললেন হাসপাতালের স্টাফ উক্রা চাকমাও। তিনি বলেন, ‘উনাকে এখন কেউ দেখতে আসেন না। তবে আমরা হাসপাতালের পক্ষ হতে সব সময় যত্ন নিই সব রোগীর।’
এ সময় পাশের বেডে থাকা রেজিনা বেগম বলেন, ‘আমার বয়স যখন ১৩, তখন থেকে আমি এই হাসপাতালে আছি। ১৯৮১ সালে আমি যখন প্রথমে এই হাসপাতালে আসি, তখন থেকেই তাঁকে দেখে আসছি।’
হাসপাতালের কর্মচারী বিমল সরকার বলেন, ‘আমি স্বাধীনের পর থেকে তাঁকে এই হাসপাতালে দেখছি, অনেক আগে ছেলেরা দেখতে এলেও এখন কেউ আসে না।’
কুষ্ঠ হাসপাতালের সহকারী ইনচার্জ রাজেন্দ্র নাথ পাণ্ডে বলেন, ‘আমি যখন ১৯৮৪ সালে এই হাসপাতালে যোগদান করি, তখন থেকে উনাকে মহিলা ওয়ার্ডে দেখতে পাচ্ছি। তবে শুনেছি উনি অনেক আগে কুষ্ঠ পাহাড়ের কুষ্ঠ আশ্রমে ছিলেন। পরবর্তীতে ১৯৭৪ সালে এখানে ভর্তি হন। ভর্তিতে ঠিকানা লেখা ছিল কুষ্ঠ আশ্রম। তাই তাঁর স্বামীর বাড়ির ঠিকানা আমাদের এখানে লিপিবদ্ধ নেই। শুনেছি লংগদু উপজেলা থেকে বড় ছেলে একজনের মাধ্যমে টাকা পাঠান। তবে কিশোরী বালা চাকমাকে কেউ দেখতে আসেন না। আমরা হাসপাতালের পক্ষ হতে প্রত্যেক রোগীকে বিনা মূল্যে দুই বেলা ভাত এবং একবেলা নাশতা দিই। সঙ্গে বিনা মূল্যে ওষুধ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ দিয়ে থাকি।
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, ‘অনেক আগে থেকেই কুষ্ঠ রোগীদের বিষয়ে সামাজিক ও পারিবারিক কিছু অন্ধবিশ্বাস বা অস্পৃশ্যতা রয়েছে। যার জন্য কুষ্ঠ হাসপাতালে এসে সুস্থ হওয়া অনেক রোগী তাদের নিজের পরিবারের কাছে অথবা সমাজে ফিরে যেতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতা থেকে এসব রোগীদের সব দায়িত্ব বহন করে চলছে। যদিও আগের তুলনায় এখন এসব বিষয়ে অনেক সচেতনতা এসেছে। তবে হাসপাতালে যেসব রোগী চিকিৎসা নিচ্ছেন তাঁদের কুষ্ঠরোগ নির্মূল হয়েছে। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়ায় কারও পায়ে ক্ষত, মুখে ক্ষত, নার্ভে সমস্যা আছে। এদের এসব সমস্যার চিকিৎসা দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, ১৯১৩ সালে চট্টগ্রামের চন্দ্রঘোনায় অবস্থিত এই কুষ্ঠ হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। ১৯২০ সাল থেকে তিন পার্বত্য জেলায় বিভিন্ন সম্প্রদায়ের মাঝে কুষ্ঠরোগ ব্যাপকভাবে দেখা দেওয়ায় নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় হাসপাতালটি পরিসর বাড়ে। বাংলাদেশের বিভিন্ন জেলার লোক এ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসতেন। কুষ্ঠ রোগীদের সমাজে জায়গা না হওয়ায় তাদের একসঙ্গে বসবাসের জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নম্বর চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে জুম পাড়া কুষ্ঠ পল্লিতে তাঁদের চিকিৎসা দেওয়া হতো। বর্তমানে আর্থিক সংকটের কারণে সেটি বন্ধের পথে।
এ রোগীদের সমাজে বেঁচে থাকতে হলে সমাজের বিত্তবানদের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে