
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পিস্তল হাতে গুলি করা সেই ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম শামিম আজাদ ওরফে ব্ল্যাক শামিম। তিনি ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের নেতা এবং ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী।
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘শামিম আজাদের হাতের অস্ত্রটি নাইন এমএম পিস্তল, যেটি ৭.৭৫ মডেলের চেয়ে আপডেটেড।’
শামিম আজাদের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা ও একটি চাঁদাবাজির মামলা আছে। তিনি কাউন্সিলর মো. ওয়াসিম চৌধুরীর অনুসারী। ওয়াসিমের সঙ্গে তাঁর বেশকিছু ছবি রয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে খুলশীস্থ পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়। এতে গুলি করতে দেখা যায় শামিম আজাদকে।
এই ঘটনায় গুলিবিদ্ধ হন- শান্ত বড়ুয়া (২৪) ও মো. জামাল (৩৫। দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি আছেন।
এই বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার অনুসারীতো অনেকই আছে। শামীম আজাদ আমার অনুসারী সেটিতো মানুষ বলবেই। গুলির করার বিষয়ে আমি অবগত নই। আমি বাসায় আছি।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পঙ্কজ দত্ত আজকের পত্রিকাকে বলেন, অস্ত্র হাতে ওই যুবককে খুঁজছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
৩ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
৩ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
৩ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
৩ ঘণ্টা আগে