
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ২০২৪ সালের অভ্যুত্থান-পরবর্তী ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার হওয়া দেবাশীষ চৌধুরী (৪৫) নামে এক বন্দীর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটলেও বিষয়টি বুধবার সকালে প্রকাশ্যে আসে।
কারা সূত্র জানায়, মঙ্গলবার সকালে অন্য বন্দীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দেবাশীষ চৌধুরী। পরে তাঁকে তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘অসুস্থ বোধ করার পর দ্রুত তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।
কারা কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করছিলেন দেবাশীষ চৌধুরী। তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার একটি আশ্রমে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তবে নিহতের পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মিথ্যা তথ্য দিয়ে তাঁকে মামলায় ফাঁসিয়েছে। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন এবং অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে কাজ করতে বাধ্য করা হয়েছিল।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
২ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
২ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে