
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাঁচ বছরের শিশু শরীফা খাতুন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বাঙ্গাবাড়ি তেলিপাড়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করে বাঙ্গাবাড়ি দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকেরা। শরীফা ওই মাদ্রাসার শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
মাদ্রাসার সহসভাপতি তোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, জামায়াতে ইসলামী নেতা আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, দাঁড়িপাতা নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন, শ্বশুরের সম্পত্তির লোভে পাঁচ বছরের শ্যালিকা শরীফাকে হত্যা করে তার মরদেহ ধানখেতে লুকিয়ে রাখেন দুলাভাই অন্তর। গতকাল রোববার পুলিশ ধানখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে। শরীফা হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করে আসামির ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক আব্দুল আওয়াল বলেন, লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গ্রেপ্তার আসামি অন্তর এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে