
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামের এক বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামের এক মাইকম্যানের মরদেহ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাস্টারের বাড়ির সৌদিপ্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে ওই মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে।
আলমগীর হোসেন ওই গ্রামের নতুন বাড়ির মৃত মো. শহীদ উল্লাহর ছেলে। তিনি পেশায় ভটভটিচালক ও মাইকম্যান। এক ছেলে ও দুই মেয়ের বাবা আলমগীর। তাঁর স্ত্রীর নাম তাছলিমা বেগম।
প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম বলেন, ওই বাড়ির শিপন মসজিদে এশার নামাজ আদায় করে ফেরার পথে বাড়ির ছাদে কারও উপস্থিতি টের পান। পরে ছাদে গিয়ে আলমগীরকে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যায় শাহরাস্তি থানা-পুলিশ। সেখান থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) গৌতম চন্দ্র হালদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহত আলমগীরের নিকটাত্মীয় মো. জাহিদ হাসান বলেন, ‘ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং ৯৯৯ ফোন দিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। এরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে বহু মানুষ এসে এখানে ভিড় জমায়।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী খোদেজা ও তাঁর মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করি, শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে