Ajker Patrika

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার
মো. শামছুদ্দিন। ছবি: সংগৃহীত

গোসল করতে নেমে ডাকাতিয়া নদীতে নিখোঁজ চাঁদপুর শহরের উত্তর গুনরাজদি আল আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিনের (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে একটু পূর্ব দিকে ওই ইমামের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে নৌ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করে।

শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়াবাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন আল আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী।

এর আগে গতকাল শনিবার ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিমখানাসংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আসরের আগসময়ে তিনি না আসায় নদীর পাড়ে গিয়ে ইমামকে খোঁজ করেন এতিমখানার বাবুর্চি ইলিয়াছ।

সেখানে গিয়ে দেখেন, নদীর পাড়ে তাঁর জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে রয়েছে। এতিমখানার ছাত্রদের নিয়েও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানান বাবুর্চি।

চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গতকাল বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আজ রোববার দুপুরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে একটু পূর্ব দিকে ইমামের মরদেহ নদীতে ভাসতে দেখেন। পরে ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করে এতিমখানা নিয়ে যাওয়া হয়।’

এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে ইমামের জানাজা এতিমখানার সামনে অনুষ্ঠিত হয় এবং পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইমামের পরিবারের কেউ কোনো অভিযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত