প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান আজ রোববার এই রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মাঞ্জিল হায়দারকে আজ আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, আসামিকে রিমান্ডে নিয়ে অনেক তথ্য পাওয়া গেছে, যেগুলো সম্পূর্ণ নয়। তাঁরাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই সময় নির্যাতন করেছেন। এই মামলায় তাঁর সঙ্গে কারা সম্পৃক্ত, সেসব বের করতে আরও রিমান্ড দরকার।
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি আদালতে বলেন, মামলার অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি সেনাবাহিনীতে ২১ বছর চাকরি করেছেন। বর্তমানে তিনি খুব অসুস্থ, হার্টে ব্লক আছে। ন্যায়বিচারের স্বার্থে তাঁর রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হোক। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মাঞ্জিল হায়দারকে গত মঙ্গলবার এই মামলায় পাঁচ দিন রিমান্ড নেওয়া হয়। এর আগে জুলাই আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাঁকে তিন দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামে ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দারা খাল থেকে তার লাশ উদ্ধার করেন।
১ মিনিট আগে
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে ভাড়া কেজিপ্রতি ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে রংপুর অঞ্চলের সব হিমাগারে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা...
২৪ মিনিট আগে
আরামিট সিমেন্টের নামে ভুয়া চালান ও সাজানো ক্রয় দেখিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশের জুবিলী রোড শাখা থেকে ১৪১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রূকমীলা জামানসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
২৬ মিনিট আগে
নেত্রকোনার মদনে ধর্ষণের ফলে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। এতে মামলায় প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরসহ তাঁর ভাইকেও অভিযুক্ত করা হয়েছে।
২৮ মিনিট আগে