
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা তিন দিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুজন।
গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলতে থাকায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রোববার (২৬ এপ্রিল) ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত একদল তরুণ প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন। কারও হাতে ধারালো অস্ত্র দেখা যায়, এমনকি গুলিবর্ষণের দৃশ্যও ধরা পড়ে। এ সময় ছোড়া ইটপাটকেল আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে পড়লে কাচ ভাঙার শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ চর্থার থিরাপুকুরপাড় ও জিনাপুকুরপাড়—দুটি পাশাপাশি এলাকা। তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে দুই এলাকার কিছু তরুণের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরে ওই বিরোধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এতে স্থানীয় বাসিন্দারাও জড়িয়ে পড়েন এবং দুই পক্ষ বিভক্ত হয়ে পড়ে—জিনাপুকুরপাড়ের ‘নয়ন গ্রুপ’ ও থিরাপুকুরপাড়ের ‘স্বপন গ্রুপ’ নামে।
সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুই পাড়ের বিস্তীর্ণ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়, ফলে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ আর না ঘটে।

উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবককে কম্বোডিয়ায় নিয়ে বিক্রির ঘটনায় অবশেষে মামলা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। গতকাল শনিবার রাতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
১৪ মিনিট আগে
ফেসবুকে বিরূপ মন্তব্য করার পর সাইবার সুরক্ষা আইনে মামলায় গ্রেপ্তার শিশুকে (১৬) জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যায় শিশুটি।
১৪ মিনিট আগে
ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১০ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাঁদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।
১৮ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়া সেই শিশুকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন তাঁর মা লিজা আক্তার। নবজাতকের বাবা তাকে ফেলে দিতে বললেও সব বাধা উপেক্ষা করে সেই সন্তানকে বাঁচিয়ে রেখে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন মা লিজা।
২৩ মিনিট আগে