
রাজধানীর তুরাগ এলাকায় র্যাব পরিচয়ে এক প্রসাধনী ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে ৩২ লাখ টাকা ও প্রায় ৯ লাখ থাই বাত ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পালানোর সময় তাঁকে ধরে আওয়ামী লীগের দোসর সম্বোধন করে প্রতারক চক্রটি। লুটের পর ব্যবসায়ীকে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় ডাকাত দল।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল শনিবার মধ্যরাতে তুরাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী সালমান মাহবুব জয়। তিনি ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা।
আজ রোববার ডিএমপি উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ডাকাত চক্রটিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। শিগগির ডাকাতদের গ্রেপ্তার করতে পারব বলে আশাবাদী।’
মামলার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে অটোরিকশায় আজমপুরের উদ্দেশে রওনা হন ভুক্তভোগী ব্যবসায়ী সালমান মাহবুব জয়। পথে ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজসংলগ্ন উত্তর পাশের খেলার মাঠে পৌঁছালে অজ্ঞাতনামা সাতজন ব্যক্তি র্যাব পরিচয়ে রিকশাটি থামান। তখন তাঁরা ব্যাগ তল্লাশি করতে চাইলে ভুক্তভোগী দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র্যাব পরিচয়ধারীরা ধাওয়া করে ধরে ফেলেন এবং ‘আওয়ামী লীগের দোসর’ বলে মারধর করে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেন।
এতে আরও উল্লেখ করা হয়, গাড়ির ভেতর নেওয়ার পরপরই ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। তাঁর দুই হাতে হাতকড়া ও চোখে কালো কাপড় দিয়ে বাঁধা এবং মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। এরপর গাড়ি চলন্ত অবস্থায় তাঁর সঙ্গে থাকা ৩২ লাখ টাকা ও ৮ লাখ ৭৯ হাজার থাই বাত এবং আইফোন নিয়ে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের একটি নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় ডাকাত দল।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
১ ঘণ্টা আগে
বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে