চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিন (৩৪) ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এতিমখানাসংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়াবাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ বলেন, ‘ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পর নদীতে গোসল করতে যান। আসরের আগে তিনি না আসায় নদীর পাড়ে যাই। সেখানে গিয়ে দেখি নদীর পাড়ে তাঁর জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে রয়েছে। এতিমখানার ছাত্রদের নিয়েও উনাকে খুঁজে পাইনি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানাই।’
এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান গাজী বলেন, বিষয়টি নৌ ফায়ার সার্ভিস চাঁদপুর স্টেশনে জানানো হয়। সেখান থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে; কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। মডেল থানা-পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আমাদের ডুবুরি টিম নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। আগামীকাল রোববার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবককে কম্বোডিয়ায় নিয়ে বিক্রির ঘটনায় অবশেষে মামলা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। গতকাল শনিবার রাতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
২৫ মিনিট আগে
ফেসবুকে বিরূপ মন্তব্য করার পর সাইবার সুরক্ষা আইনে মামলায় গ্রেপ্তার শিশুকে (১৬) জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যায় শিশুটি।
২৬ মিনিট আগে
ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১০ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তাঁদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেন।
৩০ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে বিকলাঙ্গ হয়ে জন্ম নেওয়া সেই শিশুকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন তাঁর মা লিজা আক্তার। নবজাতকের বাবা তাকে ফেলে দিতে বললেও সব বাধা উপেক্ষা করে সেই সন্তানকে বাঁচিয়ে রেখে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন মা লিজা।
৩৪ মিনিট আগে