
চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের মো. শাওন (১৬), একই উপজেলার পশ্চিম গাবদেরগাঁও এলাকার মো. রায়হান (১৮), চরপোয়া গ্রামের শামিম (১৭), সদর উপজেলার ঘোষেরহাট এলাকার রাহাত খান (১৬), চানখাঁর বাজার খানবাড়ির সৈকত খান (১৮), মধ্য গুনরাজদি এলাকার মো. হামিম (১৭) ও শহরের মিশন রোড এলাকার তাসদি তোহা অহি (১৮)।
থানা-পুলিশ জানায়, সদর মডেল থানার ওসির নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আল-আমিনসহ একটি চৌকস দল গতকাল শনিবার দিবাগত রাতে শহরের নতুন বাজার, কুমিল্লা রোড ও স্বর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্রসহ সাত কিশোর গ্যাং সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। যার যার অবস্থান থেকে কিশোর গ্যাং নির্মূলে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৪ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে