চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৯ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুয়ারসামগ্রীসহ শাহরাস্তি উপজেলার বাসিন্দা মো. হারুন (৩৫), মো. শাহাদাত (২৫), মো. মিজান (৪৬), মো. আবুল হোসেন (৩৫) ও মিজানুর রহমান (৪০)।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার আসামি হলেন উপজেলার আয়নাতলী গ্রামের আবুল খায়েরের ছেলে মো. সুজন (৩০)। মাদক কারবারি গ্রেপ্তার আসামিরা হলেন সাব্বির হোসেন (২২), মো. রায়হান (২১), আমির হোসেন (৩২) ও শাহ আলম (৪৫)।
থানা-পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, গতকাল রোববার রাতে টামটা উত্তর ইউনিয়নের পরানপুর মাদ্রাসার পাশে জমির ওপর থেকে জুয়ারসামগ্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রাতের পৃথক অভিযানে মাদক কারবারি সাব্বির ও রায়হানকে উপজেলার দোয়াভাঙ্গা রেললাইন এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। শাহ আলমকে মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ চালের গুদামের সামনের সড়ক থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
আরেক মাদক কারবারি আমির হোসেনকে ওয়ারুক স্টেশনের রাঢ়া মৌলভী বাজার এলাকার হাটিলা টঙ্গীপাড়াগামী রাস্তার ওপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গতকাল উপজেলার আয়নাতলী এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, পাঁচ জুয়াড়িসহ গ্রেপ্তার আসামিদের আইনি ব্যবস্থা নেওয়া শেষে আজই চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। অপরাধীদের গ্রেপ্তার করতে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে তুরাগ নদে ট্রলারে বসে জুয়া খেলার সময় কয়েকজনকে দেখে পুলিশ ভেবে পানিতে ঝাঁপ দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নিখোঁজ হওয়ার পর শুক্রবার সকালে নগরের কড্ডা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের চোরাই মালামাল ভাঙারির দোকানে বিক্রির চেষ্টার অভিযোগে হুমায়ুন কবির (৩৫) নামের এক ওয়েম্যানকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম রেলওয়ের মালামাল জব্দ করা হয়েছে...
১০ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আকস্মিকভাবে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মাপাড়ে ভ্রমণ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্দারমানিক এলাকায় পদ্মা নদীর তীরে কিছু সময় কাটান তিনি...
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল হাসান দুলালের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর মুক্তি দাবি করেছেন হোসেনপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
২৬ মিনিট আগে