
চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক সড়কে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঞ্জিত শীল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে কচুয়া উপজেলার কালচোঁ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জিত শীল ডুমুরিয়া গ্রামের পশ্চিম শীল বাড়ির স্বপন শীলের ছেলে। ডুমুরিয়া বাজারে স্টুডিও এবং কসমেটিকস ব্যবসা করতেন তিনি। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার আকানিয়া গ্রামের আব্দুল মমিনের স্ত্রী তুহিন বেগম (৩৬), ধড্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে শাহআলম (২৫) ও শ্রীরামপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে সিএনজি ড্রাইভার জহির (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা কচুয়াগামী সিএনজি কালচোঁ মসজিদ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত চারজনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিতকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার মুহূর্তে হাজীগঞ্জ থানা-পুলিশ আটক করে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নিহত ও আহত ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের বিভিন্ন স্থানে কিছুদিন ধরে চলছে এই বৃষ্টি এই রোদ। পথঘাটসহ নানা জায়গায় জমে থাকছে পানি। বিশেষজ্ঞরা বলেন, এমন পরিবেশই ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা বিস্তারের জন্য আদর্শ। এদিকে বর্ষপঞ্জির হিসাবে দিন তিনেক পরই বর্ষাকাল শুরু। এডিস মশার বংশবিস্তারের পরিবেশ আরও অনুকূল হবে তখন।
১২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগতিতে মারিয়া আক্তার মীম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
২৯ মিনিট আগে
নোয়াখালীর চিহ্নিত মাদক কারবারি ওমর ফারুক ওরফে ‘বুলেট ফারুক’কে ৯ হাজার ৩১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে মাদক কারবারের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
৩১ মিনিট আগে
ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নিয়ে বিপাকে পড়েছে সরকার। এই প্রকল্পের অধীনে এমন কিছু উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেগুলোর আরও ২০ বছর পর কাজে আসবে। তত দিনে এসব উপকেন্দ্র আয়ুষ্কাল হারাবে।
১ ঘণ্টা আগে