
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ অভিযান পরিচালনা করে।
র্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন ট্রেনটির ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর তল্লাশি চালাতে গেলে লোকোমাস্টার প্রথমে বাধা দেন এবং র্যাব সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে একটি বস্তার ভেতর থেকে আটটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ১৬ কেজি। এ ছাড়া একটি এস্কাফের বোতলও উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর থেকেই র্যাব সদস্যরা লোকোমাস্টারকে তল্লাশির বিষয়ে অবহিত করেন। তবে তিনি তল্লাশিতে সহযোগিতা না করে উত্তেজিত আচরণ করেন। পরে অতিরিক্ত র্যাব সদস্য এসে ইঞ্জিনে তল্লাশি চালান। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে নতুন একজন লোকোমাস্টার দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়া হয়।
র্যাব জানিয়েছে, আটক লোকোমাস্টারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্টেশন মাস্টার নুরুন্নবী উপস্থিত ছিলেন।

কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
৬ মিনিট আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
৯ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
১২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
২১ মিনিট আগে