
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে সরাইল উপজেলার স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা চলছিল। খেলা দেখাকে কেন্দ্র করে স্বল্প নোয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে শুভ ও নতুন হাবলি গ্রামের হোসেন মিয়ার ছেলে রামিমের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষ রাত সোয়া ৯টা পর্যন্ত অব্যাহত ছিল।
সংঘর্ষে স্থানীয় সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। তাঁর আনা আখরোট সহপাঠীদের জন্য নিয়ে এল ওই শিক্ষার্থী। সেই আখরোট খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৭ শিক্ষার্থী। নিতে হয় হাসপাতালে। এমন ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে। অসুস্থ শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়ে
১৮ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটককৃত নাদিয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, পুলিশের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, ইয়াবা সেবনের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে...
৩০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মো. আলী (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে। নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী
৩৬ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনায় আল আমিন (২৮) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
৪০ মিনিট আগে