নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মো. আলী (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে। নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলীর মা-বাবা দুজনই জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। তাই শিশুটি দাদা আবু তাহেরের সঙ্গে পানুর গ্রামে থাকত। বুধবার দুপুরে মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের সাপমরা খালে যায় সে। একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে খালে মাছ ধরার সময় জেলেদের জালে শিশুটির মরদেহ উঠে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানান, আলীর মৃগীরোগ ছিল। খালে নামার পর হঠাৎ মৃগীরোগের খিঁচুনি ওঠায় সে পানিতে তলিয়ে গেছে বলে ধারণা করছেন তারা।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর মিয়া বলেন, আলী স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা-বাবা ঢাকায় থাকায় সে দাদার কাছে থাকত। মুখ ধোয়ার জন্য খালে যাওয়ার পর মৃগীরোগের কারণে পানিতে তলিয়ে যেতে পারে। পরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটি মৃগীরোগে আক্রান্ত ছিল। মুখ ধুতে গিয়ে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাতে হাতিরঝিলে ছিনতাইয়ের সময় আশপাশের লোকজনের চিৎকার শুনতে পান সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে এপিসি শেখ রাসেলের নেতৃত্বে আনসার সদস্যরা ঘটনাস্থল থেকে নয়নকে আটক করেন।
১০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের অনুষ্ঠানে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে নুর আয়েশা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামের রিজোয়ান উদ্দিন সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। তাঁর আনা আখরোট সহপাঠীদের জন্য নিয়ে এল ওই শিক্ষার্থী। সেই আখরোট খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৭ শিক্ষার্থী। নিতে হয় হাসপাতালে। এমন ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে। অসুস্থ শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়ে
৩৪ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটককৃত নাদিয়া বেগম (৩৮) নামে এক গৃহবধূর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, পুলিশের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, ইয়াবা সেবনের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে...
১ ঘণ্টা আগে