
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল ও রাতে উপজেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
আখাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ অভিযানে নেতৃত্ব দেন। আদালত শংকর চন্দ্র দাসকে ৩ মাসের কারাদণ্ড, মো. আপন মিয়াকে ৫ দিনের কারাদণ্ড এবং অপর ৯ জনকে এক মাস করে কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন শংকর চন্দ্র দাস, মো. আপন মিয়া, জাইনুর ইসলাম, মো. আসিফ, মো. মাসুদ, মোস্তাকিম, উজ্জ্বল মিয়া, মো. নয়ন, মো. সজিব মিয়া, শেখ শামিম ও ইব্রাহিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, আখাউড়াকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও নিয়মিত পরিচালনা করা হবে।

‘ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সর্বসাধারণের ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাসাবাড়ির ফুলের টব, ডাবের খোসা, ব্যবহৃত পাত্র বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’
২৬ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ
৩৫ মিনিট আগে
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
৩৯ মিনিট আগে
বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা
৪২ মিনিট আগে