
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সর্বসাধারণের ব্যক্তিগত সচেতনতাও অত্যন্ত জরুরি। বাসাবাড়ির ফুলের টব, ডাবের খোসা, ব্যবহৃত পাত্র বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’
আজ শনিবার ডেঙ্গু প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার এসব কথা বলেন। এ সময় তিনি নগরবাসীকে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’ এ বার্তাকে দৈনন্দিন জীবনে মেনে চলার অনুরোধ জানান।
অভিযানে বিসিসি সচিব রুম্পা শিকদার, নির্বাহী প্রকৌশলী আবুল বাশার, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে নাগরিকদের নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বংশবৃদ্ধি রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভবন হারিয়ে কোথাও খোলা আকাশের নিচে, আবার কোথাও ছাপড়ার নিচে চলছে শিশুদের পাঠদান। এতে
১৭ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
বিএনপিও বাংলাদেশের মানুষের সঙ্গে সংবিধান সংশোধন ও সংস্কারের কথা বলে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই, আর বিএনপি চায় ১৯৭২ সালের সংবিধান বহাল রাখতে। তাহলে তারা সারা দেশে তাদের নেতা কর্মীদের চাকরি দিতে পারবে, ক্ষমতা
১ ঘণ্টা আগে