
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধূ মেঘলা আক্তারকে (১৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাইম মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাইম মিয়া।
আজ সোমবার সকালে পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত নাইম মিয়া নোয়াখালী জেলার মাইজদি এলাকার বাসিন্দা।
আলমগীর হোসেন জানান, তিন বছর আগে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে তাঁর মেয়ে মেঘলার সঙ্গে সম্পর্ক হয় নাইম মিয়ার। পরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর বাড়িতে (কসবায়) চলে আসে। এক বছর আগে সৌদি আরব যায় নাইম। এরপর খালাতো ভাই মো. জয়ের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে ঈদুল আজহার সময় জয়ের সঙ্গে পালিয়ে যায় মেঘলা। পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর আবার বাড়ি ফিরে আসে মেঘলা। এ বিষয়টি এলাকায় জানাজানিও হয়ে যায়।
আলমগীর হোসেন আরও জানান,৪-৫ দিন আগে প্রবাস থেকে ফিরে আসে নাইম। মেঘলার পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে। সোমবার সকালে তিনি (আলমগীর হোসেন) ছোট দুই মেয়েকে নিয়ে মাদ্রাসায় যায়। এই ফাঁকে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডার হয়। একপর্যায়ে নাইম ছুরি দিয়ে মেঘলাকে আঘাত করে পালিয়ে যায়।
মাদ্রাসা থেকে ফিরে ঘরে এসে দেখতে পান মেঘলার রক্তাক্ত দেহ পরে আছে বিছানায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মেঘলার মৃত্যু হয় বলে জানান আলমগীর হোসেন।
এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৫ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে