
গ্যাস-সংকটে দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালু এবং কারখানার নাম জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিক-কর্মচারীরা। পরে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় মানববন্ধনের আয়োজন করে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীরা আশুগঞ্জ গোলচত্বরে বিক্ষোভ করেন এবং ঢাকা-সিলেট মহাসড়ক ২০ থেকে ২৫ মিনিট অবরোধ করে রাখেন।
কারখানার কারিগরি সূত্র জানায়, কারখানাটি প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন করত। তবে গ্যাস-সংকটের কারণে কারখানাটি প্রায়ই বন্ধ থাকত।
গত বছরের ১ মার্চ থেকে গ্যাস-সংকটের কারণে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান শ্রমিক-কর্মচারীরা। কারখানার ১ হাজার ২০০ স্থায়ী ও অস্থায়ী শ্রমিকসহ অন্তত দুই হাজার শ্রমিক-কর্মচারী এ নিয়ে আন্দোলন করে আসছেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক-কর্মচারীদের হাতে ব্যানার, ফেস্টুন ও প্রচারপত্র ছিল। আশুগঞ্জ উপজেলা বিএনপি, শ্রমিক দল, জাতীয় নাগরিক পার্টি, আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ট্রেড ইউনিয়নের সদস্য ও উপজেলার বিভিন্ন স্তরের মানুষ সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুহেল পারভেজ।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম মুখ্য সংগঠক জয়ন্তী বিশ্বাস, উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মাহালম ও সাধারণ সম্পাদক চপল খাঁ এবং আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হকও বক্তব্য দেন।
শ্রমিক-কর্মচারীরা জানান, ১৯৮১ সালে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ওই বছর আশুগঞ্জ কেমিক্যাল কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন করে জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড করা হয়।
শ্রমিক-কর্মচারীদের ভাষ্য, ২০১০ সালে তৎকালীন সরকার জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে কারখানাটির নাম পুনরায় আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড করে।
শ্রমিক-কর্মচারীরা অবিলম্বে বন্ধ কারখানায় গ্যাস-সংযোগ দেওয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কারখানার নামকরণ ও ‘জিয়া সার কারখানা-২’ নামে নতুন একটি সার কারখানা স্থাপনের দাবি জানান।
দাবি পূরণ না হলে রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দেন শ্রমিক-কর্মচারীরা।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৪ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৮ ঘণ্টা আগে