
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগ কর্মী আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা সাত্তারের আদালতে ডেভিড ইমনকে তাহসিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে শমসেরপাড়া এলাকায় প্রকাশ্যে ছাত্রলীগ নেতা ও ইট-বালু ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একটি কালো মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে হত্যা করে।
নিহত তাহসিন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০২৪ সালের আগস্টে সরকারের পটপরিবর্তনের পর তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী, সম্প্রতি প্রতিপক্ষের গুলিতে নিহত শিবির ক্যাডার সরোয়ার হোসেন বাবলার অনুসারী ছিলেন। সরোয়ারের ছত্রচ্ছায়ায় তাহসিন এলাকায় ইট ও বালুর ব্যবসা করতেন।
এ ঘটনায় নিহত তাহসিনের বাবা মো. মুসা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল।
গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারের পর থেকে ডেভিড ইমন চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে এক...
১৭ মিনিট আগে
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে খালাস পাওয়া ১০ আসামির মধ্যে মাকসুদ আলম ও রুহুল আমিনও রয়েছেন। খালাসপ্রাপ্ত অপর আটজন হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা ও আবছার উদ্দিন।
১৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
২৩ মিনিট আগে
রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
৩৯ মিনিট আগে