ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৩ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন তারিফ (২০), সালমান (৪), বায়েজিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)।
স্থানীয়রা জানান, সাদেকপুর ইউনিয়নের দামচাইল এলাকা থেকে হাঙমারা মসজিদ ও আশপাশের এলাকায় একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে থাকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।

মাদারীপুরে ইটভাঙা মেশিনের নিচে চাপা পড়ে আরিয়ান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁর ছেলে।
১ সেকেন্ড আগে
রাজধানীর নয়াপল্টনে ফ্রিজ ও এসি মেরামতের দোকানে এসির কম্প্রেসার বিস্ফোরণে জীবন বর্মণ (২৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদক, চুরি, ডাকাতিসহ ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মক
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তাসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে