Ajker Patrika

বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ
জব্দকৃত ডিসপ্লেগুলো। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বুধবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মাথায় করে কার্টন নিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা কার্টনগুলো ফেলে দ্রুত পালিয়ে যান।

পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৫ হাজার ৮৪টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত ডিসপ্লেগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত