Ajker Patrika

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে মোছলেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের পাঁচপাই বাঁশবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। মৃত মোছলেহা খাতুন ওই এলাকার সানোয়ার হোসেন ওরফে ছানুর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় মোছলেহা খাতুনের হাতে একটি বিষধর সাপ ছোবল দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাঁকে সাপের বিষের প্রতিষেধক দেন। তবে ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আবারও প্রতিষেধক দেওয়া হয়। এরপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোমতাজ উদ্দিন বলেন, ভোররাতে সাপের ছোবলে আক্রান্ত মোছলেহা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত