Ajker Patrika

নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
প্রতিবন্ধী কবিরকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৪ যুবক। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে চুরির অভিযোগে কবির হোসেন (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি-১১। জব্দ করা হয়েছে একটি অটোরিকশা ও ১০ হাত লম্বা একটি রশি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলা উদ্দিন মুন্সি (২৮), ফারুক উদ্দিন শুভ (২৪), মো. হোসেন (৩৪) ও তারেক (২৩)।

আজ বুধবার দুপুরে সুধারাম মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি জানান, সোনাপুর বাজারের একটি প্রতিষ্ঠান থেকে টাকা চুরির অভিযোগে গতকাল মঙ্গলবার বিকেলে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় কবির হোসেনকে আটক করেন কয়েকজন। পরে তাঁরা বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে কবিরকে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও কাঠের টুকরা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। কবিরকে উদ্ধার করতে গেলে তাঁর মাকেও মারধর করা হয় বলে জানান তিনি।

এ সময় কবিরকে নোয়ান্নই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়ার কথা বলে অটোরিকশায় করে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যান অভিযুক্তরা। সন্ধ্যায় সেখানেই কবির হোসেন মারা যান।

স্থানীয়রা পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

নিহত কবির হোসেনের মা কমলা বেগম আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। মামলায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত