
বগুড়ার আদমদীঘিতে স্ত্রী লাভলী আক্তারের (২২) মরদেহ বাড়ির পাশের মসজিদের কাছে ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী আল-আমিন—এমন অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতেই পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল বুধবার রাত ৯টার দিকে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মোলামগাড়ি আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আল-আমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী লাভলী আক্তারের পারিবারিক কলহ চলছিল। গতকাল রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কিছুক্ষণ পর লাভলীর ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা। পরে তাঁরা ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাভলীকে দেখতে পান।
পরে প্রতিবেশীরা তাঁকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে লাভলী মারা যান। এর পরপরই আল-আমিন তাঁর স্ত্রীর মরদেহ বাড়ির পাশের মসজিদের কাছে ফেলে রেখে পালিয়ে যান বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘মারপিটে লাভলী আক্তারের মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে