বগুড়ার শেরপুর উপজেলায় জাল টাকা লেনদেনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। রাতে এ ঘটনায় শেরপুর থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন নাটোরের সিংড়া উপজেলার নায়েব আলী (৪২) ও এনামুল হক (২৯) এবং রাজশাহীর তানোর উপজেলার রফিকুল ইসলাম (৪২)।
র্যাব জানায়, মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার যুবক ফারুক হোসেন নিজের ফেসবুক আইডিতে কিছু পাথরের ছবি পোস্ট করে বিক্রির বিজ্ঞাপন দেন। ওই পোস্ট দেখে জাল টাকার একটি চক্র পাথর কেনার কথা বলে সেখানে অবস্থান নেয়। বিষয়টি জানার পর র্যাব শেরপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। পুলিশের সদস্যরা ফারুকের বাড়ির দুটি ঘর ঘিরে ফেলেন এবং পরে তিনজনকে গ্রেপ্তার করেন।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শফি কামাল বলেন, গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে নায়েব আলীর পকেট থেকে ১০০টি, রফিকুল ইসলামের কাছ থেকে ৩০টি এবং এনামুলের পকেট থেকে ২৭টি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ছাড়া তাঁদের কাছ থেকে তিনটি ছোট পাথর, কিছু নগদ টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তিনজনই জাল টাকা লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করার পর তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটি সম্পর্কে আরও তথ্য বের করতে তদন্ত চলছে।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৭ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১০ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১২ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৬ মিনিট আগে