
বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন (৫৫)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা মামলায় আব্দুল হান্নান এজাহারভুক্ত আসামি। আর তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তোফাজ্জল হোসেনকে মামলায় আসামি করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে মির্জাপুর বাজার এলাকা থেকে আব্দুল হান্নানকে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইকান্দর এলাকা থেকে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার টিপরাছড়া চা-বাগানের নাচঘরের সামনে বাংলাদেশ সাধারণ চা-শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় এ বিক্ষোভ...
১১ মিনিট আগে
নীলফামারীর ডিমলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডিমলা শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা শালহাটি...
১৪ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তারের বিরুদ্ধে নির্বাচন...
৩৪ মিনিট আগে
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। তিনি জানান, বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন।
১ ঘণ্টা আগে