
চট্টগ্রামের আনোয়ারায় বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের মামলায় কাইয়ূম উদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কাইয়ূম উদ্দিন উপজেলার বারখাইন ইউনিয়নের ফেরিঘাট এলাকার মো. রাশেদের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া বলেন, ‘প্রেমের সম্পর্ক থেকে তাঁরা দুজন বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন না যেতেই তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর অভিযুক্ত স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু বিয়ের পরও প্রাক্তন স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে দেখা করতে যেতেন এবং তাঁকে আবারও বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রাক্তন স্বামী তাঁকে অস্বীকার করেন। পরবর্তী সময়ে ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে পুলিশ সে মামলায় তাঁকে গ্রেপ্তার করে।’
এসআই মো. জুয়েল মিয়া আরও বলেন, আজ দুপুরে গ্রেপ্তার কাইয়ূম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা দেখা দিলে সেসব উদ্ধারে সরকার বিশেষ গুরুত্ব দেয়। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়...
৩ মিনিট আগে
যশোর-৪ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনায় জেলা প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা সভা হয়েছে। সভায় আপসের কথা জানানো হলেও সভা শেষে মাদ্রাসার শিক্ষক-অভিভাবকেরা বিক্ষোভ করেন। তাঁদের বিক্ষোভে এমপি ও পুলিশ সুপারের গাড়িবহর প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে।
৫ মিনিট আগে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক দালালকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের...
১০ মিনিট আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার কুড়িগ্রাম ও ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। দুই জেলাতেই জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা এনসিপির নেতারা।
১৩ মিনিট আগে