
পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। তিনি জানান, বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন। বৃহস্পতিবার সিলেটে দলের পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তাঁরা রওনা হয়েছেন।
এর আগে বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়ার পর এনসিপির নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে ফিরে আসেন।
হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে করা অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলার সময় একটি ল্যাপটপসহ ২০ লাখ টাকার যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা হন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িবহর শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাঁদের গতিরোধ করে।

এ সময় পুলিশ সড়কে খালি ট্রাক দাঁড় করিয়ে তাঁদের পথরোধ করেন বলে অভিযোগ এনসিপির নেতা-কর্মীদের। পরে পুলিশ ও এনসিপি নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা গেছে।
পরে গাড়িবহর সামনে এগিয়ে গেলেও হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়ে। এরপর কামাইছড়া এলাকায় ফের ব্যারিকেডের কারণে আটকা পড়ে গাড়িবহর।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতা-কর্মীরা রাস্তায় বসে অবস্থান নেন। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়।
রাত ৮টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেয়। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার টিপরাছড়া চা-বাগানের নাচঘরের সামনে বাংলাদেশ সাধারণ চা-শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় এ বিক্ষোভ...
১৩ মিনিট আগে
নীলফামারীর ডিমলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডিমলা শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা শালহাটি...
১৬ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তারের বিরুদ্ধে নির্বাচন...
৩৫ মিনিট আগে
বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা একটি মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান (৪৮) এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের...
১ ঘণ্টা আগে