
ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে মরদেহটি সান্তাহার রেলওয়ে জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়।
সান্তাহার জিআরপি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম ফজলুর রহমান জানান, মরদেহের ঘাড়ে ছোট আঘাতের চিহ্ন, পিঠে ঘর্ষণজনিত ক্ষত ও নাক দিয়ে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত ও শারীরিক অবস্থার ভিত্তিতে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

গাজীপুরের পুবাইলে ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী সাফোয়ান হোসেন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা জুয়েল রানা ও মা সুরাইয়া আক্তার রুপা।
১২ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের পাশের ডোবা থেকে আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে প্রশাসনের অভিযান সত্ত্বেও কৃষিজমিতে পুকুর খনন বন্ধ হচ্ছে না। উপজেলা কৃষি অফিস বলছে, এতে প্রায় ১২০ হেক্টর দুই ও তিন ফসলি জমি কমেছে এবং প্রায় ১০০ মেট্রিক টন ধানের আবাদ হ্রাস পেয়েছে। ইটভাটায় মাটি সরবরাহকে কেন্দ্র করে খননচক্র সক্রিয় রয়েছে।
১ ঘণ্টা আগে