বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাঁচিয়া পৌর এলাকার জেকে কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (১৯) ও একই এলাকার নবাব আলীর ছেলে মোকাদ্দেস (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেকুল ও মোকাদ্দেস মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন। জেকে কলেজ গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চালক ও আরোহী রাস্তার ওপর পড়ে যায়। এ সময় মোকাদ্দেস ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সাদেকুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৬ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে