
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—আনিছুর রহমান (৩৫) ও তাঁর মেয়ে আয়শা খাতুন (৪)। আহত হয়েছেন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। তাঁরা পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনিছুর রহমান ব্র্যাকে ক্রেডিট অফিসার পদে বগুড়ায় চাকরি করতেন। কোরবানি ঈদ উপলক্ষে স্ত্রী সন্তান নিয়ে বগুড়া শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে বনানী মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে সটকে পড়ে। ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান এবং গুরুতর আহত হন পুষ্পা আক্তার। স্থানীয় লোকজন ও পুলিশ পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১৬ মিনিট আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
৩৩ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৪ ঘণ্টা আগে