
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে তিন শিশু এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সরকারি তথ্য ও চিকিৎসকদের দেওয়া বিবরণী থেকে এই চিত্র উঠে এসেছে।
সিলেট বিভাগে এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে। অন্যদিকে ময়মনসিংহে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, টিকাদান কর্মসূচি জোরদার করায় নতুন করে আক্রান্তের হার কিছুটা কমে আসতে শুরু করেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে আজ সোমবার প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুর মৃত্যু হয়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া (ল্যাব কনফার্মড) হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
এর মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি ১৪ মাসের শিশু সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিলেট সদর উপজেলার ৮ মাস বয়সী এবং মৌলভীবাজার সদর উপজেলার ৪ মাস বয়সী একটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জনকে হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৯ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৭০ জন রোগী হাম আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৮৮ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি টাঙ্গাইলের সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা ছিল। গত ১৩ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে হাসপাতালটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে নতুন ভর্তি হয়েছে ১৪ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ জন; বর্তমানে চিকিৎসাধীন শিশু ৭৭ জন। এ ছাড়া গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪৭৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানিয়েছেন, পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে।
তিনি বলেন, ‘হামের টিকা কার্যকারিতা দেখাতে শুরু করায় নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসছে। এর ফলে হাসপাতালেও ভর্তির চাপ আগের চেয়ে হ্রাস পেয়েছে।’
তবে মৃত্যুর ঘটনাগুলো নিয়ে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘যেসব শিশু এখনো মারা যাচ্ছে, তারা কেবল হামের উপসর্গ নয়, বরং অন্যান্য শারীরিক জটিলতা ও সহ-রোগেও আক্রান্ত ছিল। অপুষ্টি বা অন্য কোনো ক্রনিক রোগ থাকার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ছিল, যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে