
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রয়েছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। আছে যানবাহনের তীব্র চাপ। আজ সোমবার সকাল থেকেই চন্দ্রা এলাকায় এমন চিত্র দেখা যায়। একই সঙ্গে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা।
জানা গেছে, কালিয়াকৈরে তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে একযোগে ছুটি শুরু হয়েছে। এ কারণে লাখো শ্রমিক ও সাধারণ মানুষ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। দুপুরের পর মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
উত্তরবঙ্গের জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড় এলাকায় প্রতি ঈদেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। চন্দ্রা-নবীনগর ও চন্দ্রা-গাজীপুর সড়কে ধীর গতির যান চলাচলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে অনেক পরিবহন স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করছে। বাধ্য হয়ে অনেকেই ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করেও বাড়ির পথে রওনা হচ্ছেন।
রংপুর ও বগুড়াগামী যাত্রী শামীম ও কাদের বলেন, ‘ঈদের আগে প্রতিবছরই বেশি ভাড়া দিয়ে বাড়ি যেতে হয়। আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। অভিযোগ করেও কোনো লাভ হয় না।’
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। চন্দ্রা এলাকায় প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।’

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তিনটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা বলেছেন, জুলাই নিয়ে লেখা গল্পগুলো শুধু গল্প নয়, এটি ইতিহাস। জুলাই গণ-অভ্যুত্থানে যেসব ছড়া প্রেরণা জুগিয়েছিল, সেগুলো আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে রোগীর নষ্ট দাঁতের পরিবর্তে সুস্থ দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসায় গুরুতর অবহেলা, অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসা-নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে