বগুড়ার ধুনটে হৃদয় হাসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং ভান্ডারবাড়ি সালেহা জহুরা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে বায়না ধরেছিল হৃদয়। কিন্তু বর্গাচাষি ও দিন মজুর বাবা আব্দুল লতিফের সেই সামর্থ্য নেই। তবু তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে এসএসসি পরীক্ষা পাশের পর মোটরসাইকেল কিনে দেবেন বলেছিলেন। এতে ছেলের মন ভরেনি। এই ঘটনা নিয়ে বাবার-ছেলের মাঝে দ্বন্দ্ব হয়। আজ দুপুরে নিজ ঘরের তীরের সঙ্গে সুতার বেল্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে।
দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের মামা আব্দুল মমিন বাদী হয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন,`লাশ উদ্ধার করা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।’

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
২ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নে জামায়াতের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আতাইকুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
৭ মিনিট আগেকিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাপাতিসহ তিন ‘ভাড়াটে খুনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যার মিশন নিশ্চিত করতে ঢাকা থেকে এদের হায়ার করে আনা হয়েছিল।
১৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত জিপ গাড়িটিও।
২৩ মিনিট আগে