
ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানজট তীব্রতর হয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
গতকাল সোমবার দুপুর থেকেই শিল্পাঞ্চল গাজীপুরে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ফলে গাজীপুরের কালিয়াকৈর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং জিরানী বাজার এলাকা অতিক্রম করে চন্দ্রা-নবীনগর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যাত্রীরা অভিযোগ করেন, মহাসড়কে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করানো এবং যান চলাচল নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে যানজট বেড়েছে। এ ছাড়া ঝড়-বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা যানজটকে আরও তীব্র করেছে।
জানা গেছে, গাজীপুরে প্রায় পাঁচ হাজার শিল্পকারখানার মধ্যে দুই হাজারের বেশি কারখানা গতকাল ছুটি ঘোষণা করে। অন্য কারখানাগুলো আজ দুপুরের মধ্যে ছুটি দেয়। ফলে বিপুলসংখ্যক শ্রমিক একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হওয়ায় সড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঘরমুখী মানুষের চাপ ও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চকরিয়া পৌরসভার চকরিয়া–বেতুয়াবাজার সড়কের আমান্যারচর ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাবী এবং এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার সংসারদীঘি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. মুসা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে করে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল ও সাব্বির হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বারকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাকে কুমিল্লা কোর্ট হাজতে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগে