বগুড়ার আদমদীঘিতে ছয় বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর বস্তাবন্দী করে লাশ গুমের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌরসভার সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাকিকা আক্তার রাকা (৬)। সে সান্তাহার ইয়ার্ড কলোনির রায়হান আলীর মেয়ে এবং স্থানীয় নুরানি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাকা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান না পেয়ে রাকার বাবা সান্তাহার পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান। ফাঁড়ি পুলিশ তাঁকে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আদমদীঘি থানায় পাঠায়।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে থানায় জিডি করার সময় পরিবারের সদস্যদের মাধ্যমে রাকার বাবা জানতে পারেন, সান্তাহার সাহেবপাড়া এলাকার আমজাদ হোসেনের বাড়ির একটি কক্ষে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর রাকার মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন আমজাদ হোসেনকে আটক করে রাখেন।
খবর পেয়ে আদমদীঘি থানা ও সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রধান অভিযুক্ত আমজাদ হোসেন (৪০), তাঁর স্ত্রী বন্যা (৩২) এবং অপর সহযোগী বাবুকে জনতার হাত থেকে উদ্ধার করেন। এ সময় গণপিটুনিতে আহত অবস্থায় আমজাদ হোসেন ও তাঁর স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, শিশুকন্যা রাকিকা আক্তার রাকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ একটি প্লাস্টিকের বস্তার মধ্যে ভরে ঘরের পাশে রাখা হয়েছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার ও আটক করে।’
তিনি আরও বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া মর্গে পাঠানো হয়েছে। কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে অনুসন্ধান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৬ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৬ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে