
বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে ৪ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার শরানগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
শাজাহান আলী উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদীঘি গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পণ্ডিতপুকুর বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাঁদের পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, গলায় আঘাত থাকার কারণে ব্যবসায়ী শাজাহান আলী কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।
পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। গতকাল রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে শরানগাড়ী নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে রামদা দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তারা শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রামদা ও ২০ হাজার টাকা উদ্ধার করে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৬ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৬ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে