Ajker Patrika

নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০০: ০২
নেত্রকোনায় আ.লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

নাশকতা, নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে জননিরাপত্তা রক্ষায় এ বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে পূর্বধলা উপজেলায় রয়েছেন তিনজন। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মঈন উদ্দিন মামুন, যুবলীগ কর্মী মো. শাকিল ও ছাত্রলীগ কর্মী পিয়াম।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এদিকে জেলা সদর থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাসেল, রাব্বি ও শরিফ নামের আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর আগে বিপ্লব দত্ত নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন।

পৃথক অভিযানে মোহনগঞ্জে মশাল মিছিলের পর জুয়েল মিয়া নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম।

এ ছাড়া দুর্গাপুর থেকে মো. শরিফ আহমেদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

অনলাইনে উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে রিমন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।

অন্যদিকে সাম্প্রতিক নাশকতার ঘটনায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খালিয়াজুরি থানার ওসি মো. নাসির উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত