Ajker Patrika

বগুড়ার শেরপুরে মহাসড়কে ভ্যানে আগুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে মহাসড়কে ভ্যানে আগুন
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকার উত্তর পাশে বাসটিতে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভ্যানটি ও এর ওপর রাখা কয়েকটি চটের বস্তা পুড়ে গেছে। এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চালকদের মধ্যে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকার উত্তর পাশে ফ্লাইওভারের কাছে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বস্তা বোঝাই ভ্যানটিতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উপপরিদর্শক (এসআই) জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি ভ্যানটিতে আগুন দিয়ে চলে যান। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক রাখতে পোড়া ভ্যানটি সড়কের এক পাশে সরিয়ে রাখা হয়।

এদিকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভ্যানে আগুন দেওয়ার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ভিডিওতে কোনো স্লোগানের শব্দ শোনা যায়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) শাম্স-ই-তাবরীজ ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তাঁরা ভ্যানটি পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করে রাত সাড়ে ১১টার দিকে পাশের একটি বাড়ি থেকে পোড়া ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

বাড়ির মালিক মোখলেসের ছেলে প্রতীক (২৫) দাবি করেন, মহাসড়কের পাশে দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ভ্যানটি নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদে শেরপুর পৌর যুবদলের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ওসি মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত