বগুড়ার দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামের ধানখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মোজাম উদ্দিন শাহ (৫৫)। তিনি উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোজাম উদ্দিনের ভাই হাফিজার রহমান জানান, প্রতিদিন বিকেলে মোজাম উদ্দিন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন এবং ভোরে বাড়ি ফেরেন। বুধবার ভোরে বাড়ি না ফেরায় তাঁর মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায় ৷ পরে খোঁজাখুঁজি করে গ্রামের ধানখেতে লাশ পাওয়া যায়।
দুপচাঁচিয়া থানার ওসি বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ভ্যানও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করে তাঁকে দুর্বৃত্তরা হত্যা করেছে।
দুপচাঁচিয়া থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
২৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
৩২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
৩৩ মিনিট আগে
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাহিদুল ইসলামের সঙ্গে নিহত পরিবারের এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাঁর পরিবারে অশান্তি চলছিল। বিষয়টি নিয়ে নিহত মুনিরা বেগমের সঙ্গেও জাহিদুলের বাগ্বিতণ্ডা হয়।
৩৬ মিনিট আগে