
দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। যে ছয়টিতে এখনো প্রশাসক দেওয়া হয়নি সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহীতে প্রশাসক নিয়োগকে ঘিরে দলীয় অঙ্গনে শুরু হয়েছে নানা তৎপরতা। শহরের অন্তত পাঁচজন বিএনপি নেতা প্রশাসক হওয়ার দৌড়ে নেমেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ছয় সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকেরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনেও বিএনপি থেকে কেউ একজন নিয়োগ পাবেন। ফলে মেয়র নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নেতারা প্রশাসক হতেও দৌড়ঝাঁপ শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রশাসক পদে নিয়োগ পেতে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন। তাঁদের কেউ ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেউ আবার রাজশাহী থেকে হাইকমান্ডের শীর্ষ পর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন।
তাঁদের মধ্যে সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহীর রাজনীতিতে সুপরিচিত মুখ। ২০১৩ সালে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে পরাজিত করে মেয়র হন। তবে তাঁকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। বরখাস্ত এবং কারাবন্দীজীবনও পার করতে হয় তাঁকে। উচ্চ আদালতের রায় অনুকূলে এলেও মেয়রের চেয়ারে আর ফেরা হয়নি।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে দলের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন বুলবুল। মহানগরের একটি অংশের নেতা-কর্মীর মতে, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হিসেবে বুলবুল কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণযোগ্য।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। তবে সরাসরি লবিংয়ের কথা অস্বীকার করে তিনি বলেন, দল যদি যোগ্য মনে করে, তাহলে দায়িত্ব পালনে প্রস্তুত।
প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন ওয়ালিউল হক রানা। সম্প্রতি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। মেয়র পদে মনোনয়ন কিংবা প্রশাসক হিসেবে দায়িত্ব—দুই ক্ষেত্রে আগ্রহ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনও রয়েছেন এই তালিকায়। তাঁর বক্তব্য, জনসেবার লক্ষ্যে রাজনীতি করেন এবং দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।
আরেক নেতা আবুল কালাম আজাদ একসময় রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর ছিলেন যুবদলে। প্রশাসক পদে আগ্রহ প্রকাশ করলেও তিনি বলেন, বিগত সরকারের আমলে নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে না পারা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে সম্মান জানানো হলে সেটিই যুক্তিযুক্ত হবে। পরে দল তরুণদের বিবেচনা করলে দায়িত্ব পেলে কাজ করতে প্রস্তুত আছেন।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৫ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে